পুতিনকে কিম জং উনের নতুন বছরের শুভেচ্ছা, গভীর জোটের ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ৯:১৫ পিএম
পুতিনকে কিম জং উনের নতুন বছরের শুভেচ্ছা, গভীর জোটের ইঙ্গিত

আগামী ২০২৬ সালকে সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ককে ‘একই পরিখায় রক্ত, জীবন ও মৃত্যুর অংশীদারিত্ব’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রেসিডেন্ট পুতিনকে সম্বোধন করে ‘প্রিয় সহযোদ্ধা’ বলে অভিহিত করেন কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে রুশ ফেডারেশনের সরকার ও ভ্রাতৃপ্রতিম রুশ জনগণকে ২০২৬ সালের নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। গত ২০২৫ সালে মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যা ইতিহাসে স্থায়ীভাবে খোদাই হয়ে গেছে।

ন্যায়বিচার ও বিজয় সবসময় রাশিয়ার পাশে থাকবে বলে আস্বস্ত্বি দেন কিম জং উন। রাশিয়ার মর্যাদা রক্ষায় পুতিনের সাফল্য কামনা এবং রুশ জনগণের সুখ-শান্তি কামনা করে তিনি চিঠি শেষ করেন। এর আগে, নতুন বছরের শুভেচ্ছায় রাশিয়ান প্রেসিডেন্টও উত্তর কোরীয় সেনাবাহিনীর প্রশংসা করেছিলেন, যা দুই দেশের চলমান সামরিক ও কৌশলগত সহযোগিতার বার্তা দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...