ইন্দোনেশিয়ায় গ্রকের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাকার্তার কড়া নজর থাকছে এআইয়ের ওপর
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘গ্রক’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইন্দোনেশিয়া। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার আইন ও প্রবিধান মেনে চলার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এক্স কর্পোরেশনের বিরুদ্ধে আরোপিত এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে নারী ও শিশুদের অশ্লীল ছবি তৈরির ঝুঁকি থাকায় গ্রককে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোও এই চ্যাটবটের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে এআই-এর এই সেবাটিকে স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং শিশু নির্যাতনের সব ধরনের কনটেন্ট অপসারণ করতে এক্সএআই কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেকজান্ডার সাবার জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, গ্রকের কার্যকলাপ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং নিয়ম ভঙ্গ করলে আবারও নিষেধাজ্ঞাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে এএফপির অনুরোধে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় গ্রকের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাকার্তার কড়া নজর থাকছে এআইয়ের ওপর
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘গ্রক’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইন্দোনেশিয়া। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার আইন ও প্রবিধান মেনে চলার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এক্স কর্পোরেশনের বিরুদ্ধে আরোপিত এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে নারী ও শিশুদের অশ্লীল ছবি তৈরির ঝুঁকি থাকায় গ্রককে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোও এই চ্যাটবটের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে এআই-এর এই সেবাটিকে স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং শিশু নির্যাতনের সব ধরনের কনটেন্ট অপসারণ করতে এক্সএআই কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেকজান্ডার সাবার জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, গ্রকের কার্যকলাপ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং নিয়ম ভঙ্গ করলে আবারও নিষেধাজ্ঞাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে এএফপির অনুরোধে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…