পাঞ্জাবে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ২৮ জন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোধরান জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
স্থানীয় রেসকিউ ১১২২ সূত্রে জানা গেছে, মানধালি মোড় এলাকায় ওই কোস্টার বাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত লোধরান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লোধরানের পুলিশ সুপার (ডিপিও) আলী বিন তারিক। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মাসেও পাকিস্তানের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পাঞ্জাবে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ২৮ জন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোধরান জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
স্থানীয় রেসকিউ ১১২২ সূত্রে জানা গেছে, মানধালি মোড় এলাকায় ওই কোস্টার বাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত লোধরান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লোধরানের পুলিশ সুপার (ডিপিও) আলী বিন তারিক। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মাসেও পাকিস্তানের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…