বিজ্ঞাপন

আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা: জ্যোতির্বিদদের পূর্বাভাস

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩১ পিএম
আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা: জ্যোতির্বিদদের পূর্বাভাস

আগামী ২০২৬ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস প্রকাশ পেয়েছে। আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, চাঁদ দেখার ওপর নির্ভরশীল দেশগুলোতে সম্ভবত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে বলে তাঁরা ধারণা করছেন।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকেই অর্ধচন্দ্র দেখা সম্ভব হবে না। প্রকৌশলী ওদেহ বলেন, ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে অথবা সূর্যের সাথে একই সময়ে ডুববে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের রিয়াদে সূর্যাস্তের প্রায় এক মিনিট আগে চাঁদ অস্ত যাওয়ার কারণে তা দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো ও মৌরিতানিয়াসহ কিছু দেশে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এসব দেশে ১৮ ফেব্রুয়ারি বুধবার চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় আবহাওয়া ও মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান ১৯ ফেব্রুয়ারি বা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...