সংখ্যালঘু নিরাপত্তায় উদ্বেগ, বাংলাদেশে সাহায্য অর্ধেক করল ভারত
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা অর্ধেক করেছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ঢাকার জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় রীতিমতো অর্ধেক।
গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে একাধিকবার এই নিরাপত্তা ইস্যু বাংলাদেশি কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছে নতুন দিল্লি। এমনকি ২০২৫ সালের ৪ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেছিলেন।

অন্যদিকে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে। ২০২৪ সালে মিশরে অনুষ্ঠিত এক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর দুই দেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার এবং অর্থনৈতিক কমিশন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো জাহাজ চলাচল শুরু হয়েছে এবং গত বৃহস্পতিবার ১৪ বছর পর ঢাকা থেকে একটি ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সংখ্যালঘু নিরাপত্তায় উদ্বেগ, বাংলাদেশে সাহায্য অর্ধেক করল ভারত
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা অর্ধেক করেছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ঢাকার জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় রীতিমতো অর্ধেক।
গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে একাধিকবার এই নিরাপত্তা ইস্যু বাংলাদেশি কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছে নতুন দিল্লি। এমনকি ২০২৫ সালের ৪ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেছিলেন।

অন্যদিকে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে। ২০২৪ সালে মিশরে অনুষ্ঠিত এক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর দুই দেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার এবং অর্থনৈতিক কমিশন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো জাহাজ চলাচল শুরু হয়েছে এবং গত বৃহস্পতিবার ১৪ বছর পর ঢাকা থেকে একটি ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…