দিল্লির বুকে পানির হাহাকার, অ্যামোনিয়া দূষণে বিপর্যস্ত লাখো মানুষের জীবন
ভারতের রাজধানী দিল্লিতে পানির তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন লাখো মানুষ। শহরের প্রাণশক্তি বলা হয় এমন যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পানি পরিশোধন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে দীর্ঘ সময় ধরে পানির জন্য হাহাকার করতে দেখা গেছে শহরের প্রায় ২০ লাখ বাসিন্দাকে।
সরকারি বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে শহরের নয়টি বড় পানি শোধনাগারের মধ্যে ছয়টি বন্ধ করে দিতে হয়েছে। কারখানার বর্জ্যের কারণে যমুনার পানি এতটাই দূষিত হয়েছে যে তা পরিশোধন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় দুই কোটি মানুষের এই শহরের গত বৃহস্পতিবার ৪৩টি এলাকায় পানি সরবরাহ বন্ধ ঘোষণা করে দিল্লি জল বোর্ড। এসব এলাকায় বসবাসকারীরা বলছেন, তারা গত কয়েক দিন ধরে প্রায় পানিশূন্য হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের চিত্র বেদনাদায়ক। উত্তর-পশ্চিমাঞ্চলের শর্মা এনক্লেভের বাসিন্দা রবীন্দর কুমার জানান, তিন দিনে একবার এক ঘণ্টার জন্য পানি আসে এবং তাও মাঝে মাঝেই কালো হয়ে যায়। গোসল করা তো দূরের কথা, পান করার মতো পরিষ্কার পানি পাওয়া তাদের জন্য দুরূহ হয়ে উঠেছে। জল সরবরাহে এমন বিপর্যয়ে কোটি কোটি মানুষের পবিত্র এই নদীর অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দিল্লির বুকে পানির হাহাকার, অ্যামোনিয়া দূষণে বিপর্যস্ত লাখো মানুষের জীবন
ভারতের রাজধানী দিল্লিতে পানির তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন লাখো মানুষ। শহরের প্রাণশক্তি বলা হয় এমন যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পানি পরিশোধন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে দীর্ঘ সময় ধরে পানির জন্য হাহাকার করতে দেখা গেছে শহরের প্রায় ২০ লাখ বাসিন্দাকে।
সরকারি বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে শহরের নয়টি বড় পানি শোধনাগারের মধ্যে ছয়টি বন্ধ করে দিতে হয়েছে। কারখানার বর্জ্যের কারণে যমুনার পানি এতটাই দূষিত হয়েছে যে তা পরিশোধন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় দুই কোটি মানুষের এই শহরের গত বৃহস্পতিবার ৪৩টি এলাকায় পানি সরবরাহ বন্ধ ঘোষণা করে দিল্লি জল বোর্ড। এসব এলাকায় বসবাসকারীরা বলছেন, তারা গত কয়েক দিন ধরে প্রায় পানিশূন্য হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের চিত্র বেদনাদায়ক। উত্তর-পশ্চিমাঞ্চলের শর্মা এনক্লেভের বাসিন্দা রবীন্দর কুমার জানান, তিন দিনে একবার এক ঘণ্টার জন্য পানি আসে এবং তাও মাঝে মাঝেই কালো হয়ে যায়। গোসল করা তো দূরের কথা, পান করার মতো পরিষ্কার পানি পাওয়া তাদের জন্য দুরূহ হয়ে উঠেছে। জল সরবরাহে এমন বিপর্যয়ে কোটি কোটি মানুষের পবিত্র এই নদীর অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…