দিল্লিতে ভয়াবহ পানি সংকট, অ্যামোনিয়া আক্রান্ত যমুনায় বিপর্যয়
ভারতের রাজধানী দিল্লিতে পানির সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। শহরের প্রাণস্রোত খ্যাত যমুনা নদীতে শিল্পবর্জ্যের কারণে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় অধিকাংশ পানি শোধনাগার বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে দিল্লি জল বোর্ডের তথ্য অনুযায়ী, রাজধানীর ৪৩টি এলাকার প্রায় ২০ লাখ মানুষ গত কয়েক দিন ধরে মারাত্মক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। সপ্তাহখানেক আগে নয়টির মধ্যে ছয়টি বড় পানি পরিশোধন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উত্তর-পশ্চিম দিল্লির শর্মা এনক্লেভের বাসিন্দা রবীন্দর কুমারের দুর্দশাই এই সংকটের প্রকৃত চিত্র তুলে ধরে। তিনি জানান, ঘর থেকে বের হতে হলেও কাদায় হেঁটে বাসায় ফিরে এক ফোঁটা পানিও পাওয়া যায় না। রবীন্দর কুমার বলেন, তিন দিনে একবার পানি আসে, তাও মাত্র এক ঘণ্টার জন্য। অনেক সময় পানি এত কালো হয় যে গোসল করা কষ্টকর হয়ে পড়ে। আমাদের চার-পাঁচ দিন পর পর গোসল করতে হয়। এক কোটিরও বেশি মানুষের এই শহরে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

শিল্পকারখানার বর্জ্যে নদী এতটাই দূষিত হয়েছে যে শোধনাগারগুলো পানি পরিশোধন করতে পারছে না। যদিও কোটি কোটি মানুষের কাছে যমুনা পবিত্র, কিন্তু বাস্তবে তা বিষাক্ত হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় দিনের পর দিন পানির দেখা মেলেনি, আবার কোথাও অল্প পরিমাণে সরবরাহ করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত সমাধান না মিললে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দিল্লিতে ভয়াবহ পানি সংকট, অ্যামোনিয়া আক্রান্ত যমুনায় বিপর্যয়
ভারতের রাজধানী দিল্লিতে পানির সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। শহরের প্রাণস্রোত খ্যাত যমুনা নদীতে শিল্পবর্জ্যের কারণে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় অধিকাংশ পানি শোধনাগার বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে দিল্লি জল বোর্ডের তথ্য অনুযায়ী, রাজধানীর ৪৩টি এলাকার প্রায় ২০ লাখ মানুষ গত কয়েক দিন ধরে মারাত্মক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। সপ্তাহখানেক আগে নয়টির মধ্যে ছয়টি বড় পানি পরিশোধন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উত্তর-পশ্চিম দিল্লির শর্মা এনক্লেভের বাসিন্দা রবীন্দর কুমারের দুর্দশাই এই সংকটের প্রকৃত চিত্র তুলে ধরে। তিনি জানান, ঘর থেকে বের হতে হলেও কাদায় হেঁটে বাসায় ফিরে এক ফোঁটা পানিও পাওয়া যায় না। রবীন্দর কুমার বলেন, তিন দিনে একবার পানি আসে, তাও মাত্র এক ঘণ্টার জন্য। অনেক সময় পানি এত কালো হয় যে গোসল করা কষ্টকর হয়ে পড়ে। আমাদের চার-পাঁচ দিন পর পর গোসল করতে হয়। এক কোটিরও বেশি মানুষের এই শহরে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

শিল্পকারখানার বর্জ্যে নদী এতটাই দূষিত হয়েছে যে শোধনাগারগুলো পানি পরিশোধন করতে পারছে না। যদিও কোটি কোটি মানুষের কাছে যমুনা পবিত্র, কিন্তু বাস্তবে তা বিষাক্ত হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় দিনের পর দিন পানির দেখা মেলেনি, আবার কোথাও অল্প পরিমাণে সরবরাহ করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত সমাধান না মিললে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…