বিজ্ঞাপন

অ্যামোনিয়া দূষণে বন্ধ পানি শোধনাগার, দিল্লিতে চরম দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০১ পিএম
অ্যামোনিয়া দূষণে বন্ধ পানি শোধনাগার, দিল্লিতে চরম দুর্ভোগ

ভারতের রাজধানী দিল্লিতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ছয়টি পানি শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় শহরের অন্তত ৪৩টি এলাকায় পানির সরবরাহ ব্যাহত হচ্ছে। দিল্লি জল বোর্ডের তথ্য অনুযায়ী, এই সংকটের কবলে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ।

শিল্পকারখানার বর্জ্যে নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে শোধনাগারগুলো এটি বিশুদ্ধ করতে হিমশিম খাচ্ছে। শর্মা এনক্লেভ এলাকার বাসিন্দা রবীন্দর কুমার জানান, তিন দিনে একবার মাত্র এক ঘণ্টার জন্য পানি আসে, তাও অনেক সময় এতে কালো রং ধরে যায়। তিনি বলেন, বাধ্য হয়ে চার-পাঁচ দিন অন্তর গোসল করতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

বাসিন্দাদের অভিযোগ, অনেক এলাকায় গত কয়েক দিন ধরে পানির দেখাও মেলেনি। প্রায় দুই কোটি মানুষের এই শহরে কোটি কোটি মানুষের পবিত্র বলে বিশ্বাস করা যমুনা নদীর এমন দূষণ মানুষের জীবন যাপনের স্বাভাবিক গতিপথ বিপর্যস্ত করে দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...