ভারতের বাজেট: কমল ওষুধ ও চামড়ার দাম, বাড়ল মদ ও ঘড়ির

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৪ পিএম
ভারতের বাজেট: কমল ওষুধ ও চামড়ার দাম, বাড়ল মদ ও ঘড়ির

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রোববার (১ ফেব্রুয়ারি) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। টানা নবমবারের মতো বাজেট পেশ করা এই অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের ওপর জোর দিয়েছে সরকার। একইসঙ্গে বিলাসবহুল জীবনযাত্রার পণ্যের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বাজেটে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যান্সারসহ ১৭টি ওষুধের আমদানি শুল্ক কমানোয় এগুলোর দাম কমবে। এছাড়া বৈদ্যুতিক যানবাহন, চামড়াজাত পণ্য, বিমানের যন্ত্রাংশ এবং মাইক্রোওভেনের ওপর থেকেও শুল্ক হ্রাস করা হয়েছে। ফলে এসব পণ্য ক্রেতাদের জন্য আগের চেয়ে সাশ্রয়ী হবে।

অপরদিকে, বিলাসবহুল পণ্যের প্রেমীদের জন্য বাজেটে কিছুটা হতাশাজনক খবর রয়েছে। ঘড়ি এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর অতিরিক্ত কর আরোপ করায় এগুলোর দাম বাড়বে। তবে এবারের বাজেটে পশ্চিমবঙ্গ নিয়ে বড় কোনো ঘোষণা না থাকায় সেখানকার সাধারণ মানুষ ও শিল্প মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...