আলুর বন্যায় প্লাবিত বার্লিন, বিনামূল্যে মিলছে টনে টন সবজি

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪০ পিএম
আলুর বন্যায় প্লাবিত বার্লিন, বিনামূল্যে মিলছে টনে টন সবজি

রেকর্ড পরিমাণ আলু উৎপাদনের ফলে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে বিনামূল্যে এই সবজি বিতরণের উৎসব। গত ২৫ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বেশি আলু ফলার পর অতিরিক্ত মজুদ সামাল দিতে এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে একে ‘কার্টফেল-ফ্লুট’ বা আলু-বন্যা বলা হচ্ছে। খাদ্য নষ্ট করার বদলে সামাজিক কল্যাণে এগুলো ব্যবহার করছেন কৃষক ও স্বেচ্ছাসেবীরা।

এক বার্লিনভিত্তিক সংবাদপত্র এবং পরিবেশবান্ধব প্রতিষ্ঠান ইকোসিয়ার যৌথ উদ্যোগ ‘চার হাজার টন’-এর অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাইপজিগের নিকটবর্তী এলাকার এক কৃষক বিক্রির সুযোগ না পাওয়ায় চার হাজার টন আলু দান করতে সম্মত হন। এসব আলু গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, স্কুল, স্যুপ রান্নাঘর এবং বার্লিন চিড়িয়াখানার পশুদের খাবারের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও ইউক্রেনে দুই ট্রাক ভর্তি আলু সাহায্য হিসেবে পাঠানো হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝেও এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। কাওলসডর্ফ এলাকা থেকে আলু সংগ্রহ করতে আসা শিক্ষক অ্যাস্ট্রিড মার্জ জানান, তিনি ১৫০টির বেশি আলু গণনা করতে পারেননি। এগুলো দিয়ে তার ও প্রতিবেশীদের বছরের শেষ পর্যন্ত চলে যাবে বলে তিনি জানান। প্রতি বছর গড়ে প্রত্যেক জার্মান প্রায় ৬৩ কেজি আলু খাকেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...