বিজ্ঞাপন

চাঞ্চল্যকর এপস্টেইন নথিতে ইমরান খানের ‘লন্ডন সোসাইটি লায়ন’ তকমা

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৫ পিএম
চাঞ্চল্যকর এপস্টেইন নথিতে ইমরান খানের ‘লন্ডন সোসাইটি লায়ন’ তকমা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের সামাজিক প্রভাব নিয়ে যে গুঞ্জন ছিল, তার এক চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশিত জেফ্রি এপস্টেইনের নথিপত্রে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার প্রকাশিত ওই নথিতে দেখা যায়, ২০১৩ সালে জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন।

২০১৩ সালের জুন মাসে জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান নরওয়ের কূটনীতিক তেরিয়ে রড-লারসেনকে পাঠানো ইমেইলে এই বর্ণনা দেন। ওই সময় পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি নানা বাধার মুখে পড়ায় এবং পশ্চিমা স্বাস্থ্য উদ্যোগের সাফল্যের লক্ষ্যে ইমরান খানকে বেশি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয়েছিল। নাসরা হাসান তার ইমেইলে উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চেয়ে ইমরান খানের সামাজিক যোগাযোগ ও পশ্চিমা দেশগুলোর সাথে তার পরিচিতি সেই সংকট সমাধানে বেশি জরুরি ছিল। ওই সময় ইমরান খানের দল পিটিআই খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার গঠন করেছিল, যেখানে পোলিও পরিস্থিতি ছিল সবচেয়ে সংকটজনক।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই ইমেইলের আলোচনায় বিল গেটস এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও জড়িত ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে পাস হওয়া এক আইনের আওতায় যুক্তরাষ্ট্র কংগ্রেস এপস্টেইনের সম্পূর্ণ নথিপত্র প্রকাশের নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, দুই হাজার ভিডিও এবং দেড় লাখেরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে ইমরান খানকে নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...