ইইউ’র পাল্টা জবাব, ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক পদক্ষেপের জেরে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে। রোববার (১ জানুয়ারি) ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই ঘোষণা দেন। ইইউ কর্তৃক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রতিবাদে তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিল।
সংসদ অধিবেশনে স্পিকার গালিবাফ জানান, আইআরজিসির বিরুদ্ধে নেওয়া ইইউ’র সিদ্ধান্তের জবাবে পাল্টা আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় বাহিনীগুলোকে এই মর্যাদায় ভূষিত করা হয়েছে। এ সময় তিনি বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে বক্তব্য রাখেন। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের বিক্ষোভ দমনের জের ধরে ইইউ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের এই পদক্ষেপকে ‘বড় কৌশলগত ভুল’ বলে অভিহিত করেছেন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত একটি শক্তিশালী বাহিনী। প্রায় দেড় লাখ সদস্যের এই বাহিনীকে এর আগে যুক্তরাষ্ট্র (২০১৯), কানাডা (২০২৪) এবং অস্ট্রেলিয়া (২০২৫) সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইইউ’র পাল্টা জবাব, ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক পদক্ষেপের জেরে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে। রোববার (১ জানুয়ারি) ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই ঘোষণা দেন। ইইউ কর্তৃক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রতিবাদে তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিল।
সংসদ অধিবেশনে স্পিকার গালিবাফ জানান, আইআরজিসির বিরুদ্ধে নেওয়া ইইউ’র সিদ্ধান্তের জবাবে পাল্টা আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় বাহিনীগুলোকে এই মর্যাদায় ভূষিত করা হয়েছে। এ সময় তিনি বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে বক্তব্য রাখেন। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের বিক্ষোভ দমনের জের ধরে ইইউ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের এই পদক্ষেপকে ‘বড় কৌশলগত ভুল’ বলে অভিহিত করেছেন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত একটি শক্তিশালী বাহিনী। প্রায় দেড় লাখ সদস্যের এই বাহিনীকে এর আগে যুক্তরাষ্ট্র (২০১৯), কানাডা (২০২৪) এবং অস্ট্রেলিয়া (২০২৫) সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…