ক্রিট উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার, বাড়ছে ইউরোপের চাপ
গ্রিসের কোস্টগার্ড ক্রিট দ্বীপের কাছ থেকে ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে। এর ফলে গত পাঁচ দিনের মধ্যে এই অঞ্চলে সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৮৪০ জনে। শনিবার সকালে গাভদোস দ্বীপের দক্ষিণে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
গাভদোস দ্বীপের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে এই নৌকাটিকে ভাসতে দেখা যায়। উদ্ধার অভিযানের পর সবাইকে নিরাপদে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদের নির্দিষ্ট জাতীয়তা এখনো জানানো হয়নি। লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর এই ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি মাসের শুরুতে একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই ছিলেন সুদান ও মিসরের নাগরিক। ওই দুর্ঘটনায় ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন, বেঁচে ফিরেছেন মাত্র দুইজন।

ইউএনএইচসিআর বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউরোপে প্রবেশের আশায় ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন। গ্রিসের অন্য যেকোনো দ্বীপের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। অভিবাসীদের চাপ সামাল দিতে গ্রিসের রক্ষণশীল সরকার গত জুলাই মাসে তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করেছিল, যা বিশেষ করে লিবিয়া থেকে আসা জনগোষ্ঠীর ওপর প্রযোজ্য ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ক্রিট উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার, বাড়ছে ইউরোপের চাপ
গ্রিসের কোস্টগার্ড ক্রিট দ্বীপের কাছ থেকে ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে। এর ফলে গত পাঁচ দিনের মধ্যে এই অঞ্চলে সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৮৪০ জনে। শনিবার সকালে গাভদোস দ্বীপের দক্ষিণে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
গাভদোস দ্বীপের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে এই নৌকাটিকে ভাসতে দেখা যায়। উদ্ধার অভিযানের পর সবাইকে নিরাপদে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদের নির্দিষ্ট জাতীয়তা এখনো জানানো হয়নি। লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর এই ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি মাসের শুরুতে একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই ছিলেন সুদান ও মিসরের নাগরিক। ওই দুর্ঘটনায় ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন, বেঁচে ফিরেছেন মাত্র দুইজন।

ইউএনএইচসিআর বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউরোপে প্রবেশের আশায় ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন। গ্রিসের অন্য যেকোনো দ্বীপের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। অভিবাসীদের চাপ সামাল দিতে গ্রিসের রক্ষণশীল সরকার গত জুলাই মাসে তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করেছিল, যা বিশেষ করে লিবিয়া থেকে আসা জনগোষ্ঠীর ওপর প্রযোজ্য ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…