বিজ্ঞাপন

আদানিদের নতিস্বীকার, ১৪ মাস পর মার্কিন আদালতের সমন মেনে নিলেন

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম
আদানিদের নতিস্বীকার, ১৪ মাস পর মার্কিন আদালতের সমন মেনে নিলেন

ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি অবশেষে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনি সমন গ্রহণে সম্মত হয়েছেন। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত তাদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে জমা দেওয়া এই সমঝোতা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করায় ১৪ মাসের অচলাবস্থার অবসান ঘটল।

এর আগে ভারত সরকারের বারবার আপত্তির কারণে মার্কিন আদালতের নথিপত্র আদানিদের কাছে পৌঁছাতে পারছিল না এসইসি। গত শুক্রবার আদালতে দাখিল করা নথিতে জানানো হয়, ২০২৬ সালের ২৩ জানুয়ারি বিবাদীপক্ষের আইনজীবীরা সমন গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। ফলে আগামী ৯০ দিনের মধ্যে আদানিদের হয় আনুষ্ঠানিক জবাব দাখিল করতে হবে, নয়তো মামলা খারিজের আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এসইসি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হেগ কনভেনশনের অধীনে ভারতের আইন মন্ত্রণালয়ে সহায়তা চেয়েছিল, তবে ওই বছরের এপ্রিলে তা প্রত্যাখ্যাত হয়। বিচারক নিকোলাস জি গারাউফিস জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদনের নিষ্পত্তি হলো। তবে সমন গ্রহণ করলেও আদানিরা মার্কিন আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...