ট্রাম্পকে খুশি করতে এপস্টেইনের পরামর্শ নেন মোদী, দাবি ফাঁস হওয়া নথিতে
যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিতর্কিত ব্যক্তিত্ব জেফরি এপস্টেইনের শরণাপন্ন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩০ জানুয়ারি শুক্রবার প্রকাশিত এপস্টেইনের নথিপত্র থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ইমেইলে এপস্টেইন নিজেই দাবি করেছেন যে মোদী ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করতে তার পরামর্শ নিয়েছিলেন।
ফাঁস হওয়া ওই ইমেইলে এপস্টেইন লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে সুবিধা পেতে মোদী তার পরামর্শ নিয়েছিলেন এবং পরে ইসরায়েলে গিয়ে নেচে-গেয়ে সময় কাটিয়েছেন। তিনি আরও জানান, ওই ঘটনার কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল এবং এই কৌশল কাজে দিয়েছে।

এদিকে, এপস্টেইনের এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০১৭ সালের জুলাইতে ইসরায়েলে প্রধানমন্ত্রীর একটি সরকারি সফর ছাড়া ইমেইলে উল্লেখিত অন্য কোনো তথ্যের ভিত্তি নেই। তিনি বলেন, এটি একজন দণ্ডিত অপরাধীর ‘আবর্জনামূলক কল্পনা’ মাত্র, যা অবজ্ঞার সাথেই প্রত্যাখ্যাত হওয়া উচিত। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পকে খুশি করতে এপস্টেইনের পরামর্শ নেন মোদী, দাবি ফাঁস হওয়া নথিতে
যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিতর্কিত ব্যক্তিত্ব জেফরি এপস্টেইনের শরণাপন্ন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩০ জানুয়ারি শুক্রবার প্রকাশিত এপস্টেইনের নথিপত্র থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ইমেইলে এপস্টেইন নিজেই দাবি করেছেন যে মোদী ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করতে তার পরামর্শ নিয়েছিলেন।
ফাঁস হওয়া ওই ইমেইলে এপস্টেইন লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে সুবিধা পেতে মোদী তার পরামর্শ নিয়েছিলেন এবং পরে ইসরায়েলে গিয়ে নেচে-গেয়ে সময় কাটিয়েছেন। তিনি আরও জানান, ওই ঘটনার কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল এবং এই কৌশল কাজে দিয়েছে।

এদিকে, এপস্টেইনের এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০১৭ সালের জুলাইতে ইসরায়েলে প্রধানমন্ত্রীর একটি সরকারি সফর ছাড়া ইমেইলে উল্লেখিত অন্য কোনো তথ্যের ভিত্তি নেই। তিনি বলেন, এটি একজন দণ্ডিত অপরাধীর ‘আবর্জনামূলক কল্পনা’ মাত্র, যা অবজ্ঞার সাথেই প্রত্যাখ্যাত হওয়া উচিত। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…