এপস্টাইন নথিতে মোদির ইসরায়েল সফর নিয়ে বিতর্ক, অস্বীকার দিল্লির

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম
এপস্টাইন নথিতে মোদির ইসরায়েল সফর নিয়ে বিতর্ক, অস্বীকার দিল্লির

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন সংক্রান্ত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এই বিশাল নথিপত্রের মধ্যে এমন একটি ই-মেইলের তথ্য পাওয়া গেছে যেখানে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে প্রকাশিত এই খবর নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

যদিও এপস্টাইনের ই-মেইলে থাকা এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি, তবুও এটি এখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে প্রকাশিত সবচেয়ে বড় নথির অংশ। এই প্রতিবেদনে বলা হয়েছে যে, মোদির ইসরায়েল সফরের পেছনে ট্রাম্পের সদিচ্ছা অর্জনের বিষয়টি ছিল অন্যতম কারণ। এই তথ্য প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এই সংবাদকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই দাবিকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এটি সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...