এপস্টেইন ডসিয়ারে মোদির ইসরাইল সফর নিয়ে ধোঁয়াশা, ভারতের তীব্র প্রতিবাদ

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ এএম
এপস্টেইন ডসিয়ারে মোদির ইসরাইল সফর নিয়ে ধোঁয়াশা, ভারতের তীব্র প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিপুল সংখ্যক গোপন নথি প্রকাশের ঘটনায় বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এই নথিপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে তার ভূমিকা সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, এপস্টেইনের ই-মেইল ও ব্যক্তিগত নথিপত্রে মোদির ওই সফর নিয়ে কিছু বিতর্কিত তথ্য রয়েছে। প্রকাশিত এই তথ্যের ভিত্তিতে জেরুজালেম পোস্ট এবং অন্যান্য সংবাদমাধ্যম যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা নিয়ে ভারতের বিভিন্ন মহলে কৌতূহল ও সমালোচনার ঝড় বয়ে গেছে।

অবশ্য এই অভিযোগ ওঠার পরপরই এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নতুন দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এই ধরনের অসত্য ও অবিশ্বস্ত তথ্যের কোনো ভিত্তি নেই এবং সরকার এটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...