জাপানের টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় আহত ১৫, গ্রেফতার ১
জাপানের মধ্যাঞ্চলে একটি টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ৩৮ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে অবস্থিত ইয়োকোহামা রাবার কোম্পানির কারখানায় এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গ্যাস মাস্ক পরে সারভাইভাল ছুরি ও ক্ষতিকারক রাসায়নিক হিসেবে ব্লিচ ব্যবহার করে কারখানার বিভিন্ন বিভাগে হামলা চালান।

ফুজিসান নান্তো ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছুরিকাহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।
প্রায় এক হাজার কর্মী নিয়ে পরিচালিত এই কারখানাটি যাত্রীবাহী গাড়ির টায়ার তৈরি করে। শিজুওকা প্রিফেকচারাল পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে, তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বলয় আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সব ধরণের সহযোগিতা প্রদান করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জাপানের টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় আহত ১৫, গ্রেফতার ১
জাপানের মধ্যাঞ্চলে একটি টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ৩৮ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে অবস্থিত ইয়োকোহামা রাবার কোম্পানির কারখানায় এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গ্যাস মাস্ক পরে সারভাইভাল ছুরি ও ক্ষতিকারক রাসায়নিক হিসেবে ব্লিচ ব্যবহার করে কারখানার বিভিন্ন বিভাগে হামলা চালান।

ফুজিসান নান্তো ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছুরিকাহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।
প্রায় এক হাজার কর্মী নিয়ে পরিচালিত এই কারখানাটি যাত্রীবাহী গাড়ির টায়ার তৈরি করে। শিজুওকা প্রিফেকচারাল পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে, তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বলয় আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সব ধরণের সহযোগিতা প্রদান করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…