বিজ্ঞাপন

বেলুচিস্তানে তাণ্ডব: সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত ৯২, শহীদ ৩৩

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৩ এএম
বেলুচিস্তানে তাণ্ডব: সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত ৯২, শহীদ ৩৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষে অন্তত ১২৫ জন প্রাণ হারিয়েছেন। এই সংঘর্ষে সামরিক বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন নিরপরাধ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি পাল্টা অভিযানে সন্ত্রাসীদের অন্তত ৯২ জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গত ৩১ জানুয়ারি কোয়েটা, মাসতুং, নুশকি, গ্বাদার, পানজগুর ও পাসনিসহ প্রদেশের বিভিন্ন স্থানে একযোগে ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীটি সমন্বিত হামলা চালায়। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে টার্গেট করে হত্যা করে এবং উন্নয়ন কার্যক্রম বানচালের চেষ্টা চালায়। জবাবে নিরাপত্তা বাহিনী সারা প্রদেশে ক্লিয়ারেন্স অভিযান চালিয়ে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে তাদের দাবি, তারা নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য হত্যা করেছে। হামলার ঘটনায় বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...