বিজ্ঞাপন

মার্কিন আদালতের সমন মেনে নিলেন গৌতম ও সাগর আদানি

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৩ এএম
মার্কিন আদালতের সমন মেনে নিলেন গৌতম ও সাগর আদানি

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দেওয়া আইনি সমন গ্রহণ করেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি। গত ২১ জানুয়ারি তাদের আইনজীবীর মাধ্যমে এই সমন পাঠানো হলেও ২৩ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে তা গ্রহণে সম্মত হন। এর ফলে মার্কিন আদালতে দাখিল করা জালিয়াতির অভিযোগের মামলায় তাদের আগামী ৯০ দিনের মধ্যে আনুষ্ঠানিক জবাব দাখিল করতে হবে।

মার্কিন আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ৩০ জানুয়ারি সংশ্লিষ্ট স্টিপুলেশন বা আবশ্যিক শর্তাবলি অনুমোদনের পর থেকে এই ৯০ দিনের সময় গণনা শুরু হয়েছে। ফেডারেল রুল অব সিভিল প্রসিডিউর অনুযায়ী এই সময়ের মধ্যে তারা হয় মামলার বিরুদ্ধে জবাব দাখিল করবেন অথবা মামলাটি খারিজের আবেদন করবেন। তবে সমন গ্রহণ করলেও নিজেদের আইনি প্রতিরক্ষার অধিকার সমুন্নত রেখেছেন আদানি ও তার ভাতিজা। তারা ভবিষ্যতে এই মামলায় মার্কিন আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করতে পারবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, হেগ কনভেনশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নথি প্রেরণে ভারত সরকারের সহযোগিতা চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি এসইসি আইন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিল। এর আগে এপ্রিল মাসে ভারত এসইসির একটি অনুরোধ ফেরত পাঠিয়েছিল, যার কারণ হিসেবে দেখানো হয়েছিল যে ওই নথিতে প্রয়োজনীয় সিল ও স্বাক্ষর নেই। তবে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এই চুক্তি অনুযায়ী এই সিল ও স্বাক্ষর বাধ্যতামূলক নয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...