ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: ধসে পড়লো দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় ইরানের উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের দল। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া কাউকে উদ্ধারে তারা জোরদার অভিযান চালাচ্ছেন। এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর— যে এই হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডার টার্গেট ছিলেন— তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

এই ঘটনার পটভূমিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক উত্তেজনা। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন। ইতিমধ্যেই ইরানের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে শনিবার এই বিস্ফোরণ নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: ধসে পড়লো দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় ইরানের উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের দল। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া কাউকে উদ্ধারে তারা জোরদার অভিযান চালাচ্ছেন। এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর— যে এই হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডার টার্গেট ছিলেন— তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

এই ঘটনার পটভূমিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক উত্তেজনা। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন। ইতিমধ্যেই ইরানের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে শনিবার এই বিস্ফোরণ নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…