বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ: ধসলো আটতলা ভবনের দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে একটি আটতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় ঘটা এই বিস্ফোরণে ভবনের দুইটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
বিস্ফোরণের তীব্রতায় ওই ভবনের আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দেশটির উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে তৎপর হয়েছেন তারা। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর—যে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে হামলা, তা ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

এই ঘটনা ঘটেছে এমন সময়, যখন ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির মধ্যেই দেশটির আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিও লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ: ধসলো আটতলা ভবনের দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে একটি আটতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় ঘটা এই বিস্ফোরণে ভবনের দুইটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
বিস্ফোরণের তীব্রতায় ওই ভবনের আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দেশটির উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে তৎপর হয়েছেন তারা। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর—যে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে হামলা, তা ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

এই ঘটনা ঘটেছে এমন সময়, যখন ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির মধ্যেই দেশটির আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিও লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…