দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী আব্বাসে একটি বহুতল ভবনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় ওই আটতলা ভবনের দুটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় এই বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছেন। এদিকে, দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর যে এটি বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে হামলা, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

এর আগে গত কয়েক দিন ধরে ইরানের সরকার-বিরোধী বিক্ষোভ দমনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। ইরানি উপকূলে মার্কিন নৌবহরের ব্যাপক উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী আব্বাসে একটি বহুতল ভবনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় ওই আটতলা ভবনের দুটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় এই বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছেন। এদিকে, দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর যে এটি বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে হামলা, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

এর আগে গত কয়েক দিন ধরে ইরানের সরকার-বিরোধী বিক্ষোভ দমনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। ইরানি উপকূলে মার্কিন নৌবহরের ব্যাপক উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…