বিজ্ঞাপন

ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ, ধসে পড়ল দুই তলা ভবন

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪১ এএম
ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ, ধসে পড়ল দুই তলা ভবন

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার এই দুর্ঘটনায় ওই আটতলা ভবনের অন্তত দুটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় এই বিস্ফোরণের পর পরই উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করেছেন। এদিকে, বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং ইরানের আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...