বিজ্ঞাপন

ইরানের বন্দর আব্বাসে শব্দে কেঁপে উঠল শহর, ভবনের দুই তলা ধস

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৭ এএম
ইরানের বন্দর আব্বাসে শব্দে কেঁপে উঠল শহর, ভবনের দুই তলা ধস

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার এই ঘটনা ঘটে যাতে মোয়াল্লেম বুলেভার্ডের একটি আটতলা ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে যে, বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্যকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনের অভিযোগে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার হুমকি দিচ্ছেন এবং ইরানের আশপাশে মার্কিন বাহিনীর উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। এই উত্তেজনার মধ্যেই দেশটির এই বন্দর নগরীতে বিস্ফোরণের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...