বিজ্ঞাপন

বন্দর আব্বাসে শব্দে কেঁপে উঠল আটতলা ভবন, চলছে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৪ এএম
বন্দর আব্বাসে শব্দে কেঁপে উঠল আটতলা ভবন, চলছে উদ্ধার

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি আটতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই ভবনে এই দুর্যোগ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বিল্ডিংয়ের দুই তলা বিধ্বস্ত হয়ে পড়ে এবং পাশের বেশ কিছু দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন নৌ-কমান্ডারকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। তবে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই অঞ্চলে মার্কিন বাহিনীর সমাবেশ ঘটেছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...