বিজ্ঞাপন

বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধসে পড়ল ২ তলা, নিশ্চিত হতাহতের সংখ্যা

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৪ এএম
বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধসে পড়ল ২ তলা, নিশ্চিত হতাহতের সংখ্যা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আব্বাসে একটি আটতলা ভবনে শনিবার শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির দুইটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটায় আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে তৎপর কাজ করছেন তারা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। এর আগে ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...