বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধ্বংসস্তূপে উদ্ধার কাজ, ভিত্তিহীন গুজব
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার এই ঘটনায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধসে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম ও রাষ্ট্রায়ত্ত সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা ভবনটিতে এই বিস্ফোরণ হয়। এর ফলে ওই ভবনের দুই তলা বিধ্বস্ত হয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে—এমন দাবিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

এদিকে, গত কয়েকদিন ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সীমান্ত এলাকায় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধ্বংসস্তূপে উদ্ধার কাজ, ভিত্তিহীন গুজব
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার এই ঘটনায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধসে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম ও রাষ্ট্রায়ত্ত সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা ভবনটিতে এই বিস্ফোরণ হয়। এর ফলে ওই ভবনের দুই তলা বিধ্বস্ত হয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে—এমন দাবিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

এদিকে, গত কয়েকদিন ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সীমান্ত এলাকায় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…