ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ: দুই তলা ধস, নিহতের খবর নিশ্চিত নয়
ইরানের দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক শহর বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। শনিবার এই ঘটনায় ওই আটতলা ভবনের দুটি ফ্লোর সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কিছু দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে।
বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের ইউনিট। তারা বর্তমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কাউকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন। অনলাইনে কিছু গুঞ্জন ছড়ালেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কোনো কমান্ডারকে টার্গেট করে এই হামলা হয়েছে বলে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গত কয়েকদিন ধরে ইরানে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই বিস্ফোরণ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ: দুই তলা ধস, নিহতের খবর নিশ্চিত নয়
ইরানের দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক শহর বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। শনিবার এই ঘটনায় ওই আটতলা ভবনের দুটি ফ্লোর সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কিছু দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে।
বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের ইউনিট। তারা বর্তমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কাউকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন। অনলাইনে কিছু গুঞ্জন ছড়ালেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কোনো কমান্ডারকে টার্গেট করে এই হামলা হয়েছে বলে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গত কয়েকদিন ধরে ইরানে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির আশপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই বিস্ফোরণ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…