বিজ্ঞাপন

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, দুই তলা ধস, উদ্ধার কাজ চলছে

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ এএম
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, দুই তলা ধস, উদ্ধার কাজ চলছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় ভবনটির দুটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা ওই ভবনে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে যান। বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে তৎপর তারা। এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...