বেলুচিস্তানে রক্তক্ষয়: একযোগে ১২ স্থানে হামলা, নিহত ১০৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ জুড়ে শনিবার ভোরে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একযোগে সমন্বিত হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ অন্তত ১২টি স্থানে এই হামলা চালানো হয়, যাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় ভোর ৩টার দিকে শুরু হওয়া এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত বলে জানা গেছে। পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনায় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলি চালায় তারা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ১০৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৭ জনই বিএলএ সদস্য।

যদিও বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী বেশিরভাগ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই ঘটনায় ভারতকে দায়ী করে হামলাকারীদের ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করেছেন। ইসলামাবাদের অভিযোগ, বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বেলুচিস্তানে রক্তক্ষয়: একযোগে ১২ স্থানে হামলা, নিহত ১০৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ জুড়ে শনিবার ভোরে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একযোগে সমন্বিত হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ অন্তত ১২টি স্থানে এই হামলা চালানো হয়, যাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় ভোর ৩টার দিকে শুরু হওয়া এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত বলে জানা গেছে। পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনায় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলি চালায় তারা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ১০৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৭ জনই বিএলএ সদস্য।

যদিও বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী বেশিরভাগ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই ঘটনায় ভারতকে দায়ী করে হামলাকারীদের ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করেছেন। ইসলামাবাদের অভিযোগ, বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…