বেলুচিস্তানে বিএলএর সমন্বিত হামলা: নিহত শতাধিক, ভারতের দায় ইসলামাবাদের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৯:১৭ পিএম
বেলুচিস্তানে বিএলএর সমন্বিত হামলা: নিহত শতাধিক, ভারতের দায় ইসলামাবাদের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সমন্বিত হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে প্রদেশের অন্তত ১২টি স্থানে একযোগে এই হামলা চালানো হয়, যাতে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে গত ৪৮ ঘণ্টায় মোট ১০৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৭ জনই নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্য বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সময় ভোর ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় পুলিশ স্টেশন, সামরিক স্থাপনা এবং সরকারি দপ্তরে আক্রমণ শুরু করে সশস্ত্র জাতিগত বেলুচ গোষ্ঠীগুলো। বেশ কয়েকটি স্থানে আত্মঘাতী বিস্ফোরণ এবং ভারী অস্ত্র দিয়ে এই হামলা পরিচালনা করা হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলার সার্বিক দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন বিএলএ।

এদিকে, হামলার পর পরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক বিবৃতিতে এই ঘটনাকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করে ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তবে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে অধিকাংশ হামলাই ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। ইসলামাবাদের ধারণা, প্রতিবেশী দেশটি এই সংঘাত সৃষ্টির মাধ্যমে পাকিস্তানে অস্থিতিশীলতা ছড়াতে চাইছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...