ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধসলো বহুতলের দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার মহল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই আটতলা ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত এতে হতাহতের কোনো সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দেশটির উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের টিম। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে জোরদার তৎপরতা শুরু করেছেন তারা। অন্যদিকে, সামাজিক মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে গত কয়েক দিন ধরে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আশেপাশে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক সমাবেশ ঘটানো হয়েছে। এই অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বন্দরনগরীতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ: ধসলো বহুতলের দুই তলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার মহল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই আটতলা ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত এতে হতাহতের কোনো সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দেশটির উদ্ধারকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের টিম। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কাউকে উদ্ধারে জোরদার তৎপরতা শুরু করেছেন তারা। অন্যদিকে, সামাজিক মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে গত কয়েক দিন ধরে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আশেপাশে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক সমাবেশ ঘটানো হয়েছে। এই অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বন্দরনগরীতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…