বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: ভবনের দুই তলা ধস, চলছে উদ্ধার অভিযান

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৮:১৩ পিএম
বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: ভবনের দুই তলা ধস, চলছে উদ্ধার অভিযান

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় ওই আটতলা ভবনে এই বিস্ফোরণ হয়, যার তীব্রতায় ভবনের দুইটি তলা সম্পূর্ণ ধসে পড়েছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকানপাটও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পরপরই ধ্বংসস্তূপে আটকা পড়া কাউকে উদ্ধারে কাজ শুরু করেছেন দেশটির দমকল ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর—যে এই হামলা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে লক্ষ্য করে করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন। ইরানের পাশাপাশি সমুদ্রসীমায় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পরিস্থিতির উত্তপ্ত হওয়ার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...