ইরানের বন্দরনগরীতে বিস্ফোরণ, ধসে পড়ল দুই তলা, নিশ্চিত হতাহত নেই

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৮:০৩ পিএম
ইরানের বন্দরনগরীতে বিস্ফোরণ, ধসে পড়ল দুই তলা, নিশ্চিত হতাহত নেই

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে শনিবার একটি আটতলা ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে এবং আশপাশের বেশ কিছু যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় ওই ভবনে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলার খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে তাসনিম নিউজ এজেন্সি। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমন ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন হুমকি দিচ্ছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...