বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনেই সীমান্তে বেড়া, মমতাকে তীব্র আক্রমণ শাহের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৬:৩৬ পিএম
বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনেই সীমান্তে বেড়া, মমতাকে তীব্র আক্রমণ শাহের

পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠনের পর মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক দলীয় সভায় তিনি এই ঘোষণা দেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারকে বিষয়টি নিয়ে কঠোর সমালোচনার মুখে ফেলেন।

এই সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ২০২৬ সালে তৃণমূলকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। নির্বাচনী হিসাব তুলে ধরে অমিত শাহ জানান, ২০২৪ সালে তারা ৩৯ শতাংশ ভোট পেয়েছিলেন এবং ২০২১ সালে ছিল ৩৮ শতাংশ। এবার তাদের লক্ষ্য ৫০ শতাংশ ভোটের বাধা অতিক্রম করা।

মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে অমিত শাহ অভিযোগ করেন যে, তিনি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না পাওয়ার বিষয়টি কলকাতা হাইকোর্টের রায়ের পরেও মুখ্যমন্ত্রী এড়িয়ে চলছেন বলে দাবি করেন তিনি। তবে শাহ স্পষ্ট করে জানান, মমতা দিদি জমি দিন বা না দিন, বিজেপি সরকার গঠন করলে নতুন মুখ্যমন্ত্রী মাত্র ৪৫ দিনের মধ্যে পুরো কাজ সম্পন্ন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...