৪৫ দিনে সীমান্ত বেড়ার প্রতিশ্রুতি শাহের, মমতাকে কটাক্ষ
পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মাত্র ৪৫ দিনের মধ্যেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। গত ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার এই সভায় তিনি দাবি করেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁর দল ক্ষমতায় আসছে এবং ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিদায় জানানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি। ভোট বিশ্লেষণ তুলে ধরে বিজেপি নেতা জানান, ২০২১ সালে ৩৮ শতাংশ ভোট পেয়ে ৭৭টি আসনে জয়ী হয়েছিল তাঁর দল এবং ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। তিনি আত্মবিশ্বাসী যে, আগামী নির্বাচনে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

সীমান্ত সুরক্ষা নিয়ে শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না বলে বেড়া দেওয়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জমি দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি স্পষ্ট করে দেন, মমতা ব্যানার্জী জমি দিন বা না দিন, বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলে সাড়ে তিন মাসের মধ্যে সম্পূর্ণ সীমান্ত জুড়ে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
৪৫ দিনে সীমান্ত বেড়ার প্রতিশ্রুতি শাহের, মমতাকে কটাক্ষ
পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মাত্র ৪৫ দিনের মধ্যেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। গত ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার এই সভায় তিনি দাবি করেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁর দল ক্ষমতায় আসছে এবং ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিদায় জানানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি। ভোট বিশ্লেষণ তুলে ধরে বিজেপি নেতা জানান, ২০২১ সালে ৩৮ শতাংশ ভোট পেয়ে ৭৭টি আসনে জয়ী হয়েছিল তাঁর দল এবং ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। তিনি আত্মবিশ্বাসী যে, আগামী নির্বাচনে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

সীমান্ত সুরক্ষা নিয়ে শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না বলে বেড়া দেওয়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জমি দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি স্পষ্ট করে দেন, মমতা ব্যানার্জী জমি দিন বা না দিন, বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলে সাড়ে তিন মাসের মধ্যে সম্পূর্ণ সীমান্ত জুড়ে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…