সীমান্ত বেষ্টনীতে ৪৫ দিনের অঙ্গীকার শাহের, মমতাকে তীব্র আক্রমণ
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক দলীয় সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান এবং রাজ্যে পরিবর্তন অনিবার্য বলে দাবি করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি জমি দিলে না দিলে বিজেপির মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করবেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানানো হবে। তিনি বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোট শতাংশের হিসাব দিয়ে বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তাদের ভোট ৩৯ শতাংশ থেকে এবার ৫০ শতাংশের ওপর নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া তিনি মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে বলেন, সীমান্তে বেড়া দিতে তিনি জায়গা দিচ্ছেন না বলেই কাজ আটকে আছে, যদিও কলকাতা হাইকোর্ট জমি দিতে নির্দেশ দিয়েছে।

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগও করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, হাজার কোটি টাকার দুর্নীতি হলেও মমতার চোখে তা ধরা পড়ে না। তবে বিজেপির উত্থান রুখতে পারবে না দাবি করে তিনি জানান, ২০২১ সালে যেখানে তাদের ভোট ছিল ৩৮ শতাংশ, সেখানে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তার দল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সীমান্ত বেষ্টনীতে ৪৫ দিনের অঙ্গীকার শাহের, মমতাকে তীব্র আক্রমণ
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক দলীয় সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান এবং রাজ্যে পরিবর্তন অনিবার্য বলে দাবি করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি জমি দিলে না দিলে বিজেপির মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করবেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানানো হবে। তিনি বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোট শতাংশের হিসাব দিয়ে বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তাদের ভোট ৩৯ শতাংশ থেকে এবার ৫০ শতাংশের ওপর নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া তিনি মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে বলেন, সীমান্তে বেড়া দিতে তিনি জায়গা দিচ্ছেন না বলেই কাজ আটকে আছে, যদিও কলকাতা হাইকোর্ট জমি দিতে নির্দেশ দিয়েছে।

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগও করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, হাজার কোটি টাকার দুর্নীতি হলেও মমতার চোখে তা ধরা পড়ে না। তবে বিজেপির উত্থান রুখতে পারবে না দাবি করে তিনি জানান, ২০২১ সালে যেখানে তাদের ভোট ছিল ৩৮ শতাংশ, সেখানে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তার দল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…