শ্রমিক সংকট কাটাতে যুক্তরাষ্ট্রে এইচ-২বি ভিসার সংখ্যা দ্বিগুণ করলেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৫:২৫ পিএম
শ্রমিক সংকট কাটাতে যুক্তরাষ্ট্রে এইচ-২বি ভিসার সংখ্যা দ্বিগুণ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মৌসুমি ও অস্থায়ী শ্রমিকের তীব্র ঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকার শর্তে প্রায় ৬৫ হাজার অতিরিক্ত অস্থায়ী কর্মী ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রেজিস্টার। এর ফলে বিভিন্ন খাতে প্রতি বছর যে ৬৬ হাজার ভিসা দেওয়া হতো, তা কার্যত দ্বিগুণ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত দক্ষ শ্রমিক না থাকায় যেসব প্রতিষ্ঠান গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়ছিল, তাদের সহায়তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সুযোগ সুবিধা পাচ্ছে নির্মাণ, পর্যটন ও আতিথেয়তা, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।

অভিবাসন বিরোধী কঠোর অবস্থান সত্ত্বেও বাস্তবতার কারণে এই সিদ্ধান্ত নিতে হলো ট্রাম্প প্রশাসনকে। দীর্ঘদিন ধরে নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল ও নির্মাণ খাতের মালিকরা কঠোর অভিবাসন নীতির কারণে জনবল সংকটের অভিযোগ করে আসছিলেন। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের আগের মেয়াদে এবং জো বাইডেনের আমলেও শ্রমঘাটতির কারণে এইচ-২বি ভিসার সীমা বাড়ানো হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...