বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে আবারও আংশিক শাটডাউন, সমাধানের পথে সোমবার

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৪:০৬ পিএম
যুক্তরাষ্ট্রে আবারও আংশিক শাটডাউন, সমাধানের পথে সোমবার

অর্থায়ন নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান ঘটলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত থেকে এই অচলাবস্থা কার্যকর হলেও সিনেটে বাজেট বিল পাস হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। প্রতিনিধি পরিষদ বর্তমানে অধিবেশনে না থাকায় বিলের চূড়ান্ত অনুমোদন স্থগিত থাকায় এই সাময়িক তহবিলের সংকট তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্বই এই অচলাবস্থার মূল কারণ। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেত্তি নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন বিভাগের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করেছেন। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, ফেডারেল এজেন্টদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত না করা পর্যন্ত তারা অনড় অবস্থানে রয়েছেন। ফলে সমঝোতা অনুযায়ী অভিবাসন বিভাগকে মাত্র দুই সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়া হচ্ছে, যাতে এই সময়ের মধ্যে নীতিগত পরিবর্তন নিয়ে আলোচনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস আশা করছে, আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হলেই এই সংকটের অবসান ঘটবে। চলতি বছর এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শাটডাউন, এর আগে দেশটির ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের অচলাবস্থা শেষ হয়েছিল মাত্র ১১ সপ্তাহ আগে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা, শিক্ষা ও পরিবহনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগকে শাটডাউন মোডে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দলীয় সদস্যদের দ্রুত বিলটি পাস করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...