বেলুচিস্তানে সংঘর্ষ, ৮৮ ‘সন্ত্রাসী’ ও ১০ নিরাপত্তাকর্মী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলা ও পাল্টা অভিযানে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৮৮ জন ‘সন্ত্রাসী’ এবং ১০ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) প্রদেশটির ১২টি স্থানে একযোগে বড় ধরনের হামলা চালালেও সময়োচিত পদক্ষেপের মাধ্যমে তা প্রতিহত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র শনিবারই কমপক্ষে ৩৭ জন সশস্ত্র জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই হামলার পেছনে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত একটি গোষ্ঠী জড়িত। পাকিস্তান সরকারের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ ভারতের মদদে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, জঙ্গিদের মনোবল ভেঙে পড়ায় তারা সকালে একাধিক স্থানে হামলার চেষ্টা চালায়। তবে পুলিশ ও ফ্রন্টিয়ার কোর (এফসি) সদস্যরা যৌথভাবে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে কোয়েটা, সিবি ও চামানসহ বিভিন্ন স্থানে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, শিগগিরই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সন্ত্রাসী তৎপরতা শেষ হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বেলুচিস্তানে সংঘর্ষ, ৮৮ ‘সন্ত্রাসী’ ও ১০ নিরাপত্তাকর্মী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলা ও পাল্টা অভিযানে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৮৮ জন ‘সন্ত্রাসী’ এবং ১০ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) প্রদেশটির ১২টি স্থানে একযোগে বড় ধরনের হামলা চালালেও সময়োচিত পদক্ষেপের মাধ্যমে তা প্রতিহত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র শনিবারই কমপক্ষে ৩৭ জন সশস্ত্র জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই হামলার পেছনে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত একটি গোষ্ঠী জড়িত। পাকিস্তান সরকারের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ ভারতের মদদে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, জঙ্গিদের মনোবল ভেঙে পড়ায় তারা সকালে একাধিক স্থানে হামলার চেষ্টা চালায়। তবে পুলিশ ও ফ্রন্টিয়ার কোর (এফসি) সদস্যরা যৌথভাবে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে কোয়েটা, সিবি ও চামানসহ বিভিন্ন স্থানে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, শিগগিরই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সন্ত্রাসী তৎপরতা শেষ হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…