বিজ্ঞাপন

সৌদির নিরাপত্তায় ৯ বিলিয়ন ডলারের মিসাইল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৩:২৭ পিএম
সৌদির নিরাপত্তায় ৯ বিলিয়ন ডলারের মিসাইল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে নিজেদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পথ প্রশস্ত করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন নিশ্চিত করেছে যে, ওয়াশিংটনের পররাষ্ট্র দফতর রিয়াদের জন্য প্রায় ৯ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য অস্ত্র বিক্রির চুক্তি অনুমোদন করেছে।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই চুক্তির আওতায় ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (প্যাক)’ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হবে। টেক্সাসের প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন কর্পোরেশন এই বিশাল চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সামরিক বিশ্লেষকদের মতে, এই নতুন অস্ত্র ব্যবস্থা সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা জালকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে। সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (আইএএমডি) অংশ হিসেবে এটি বর্তমান এবং ভবিষ্যতের যেকোনো বাহ্যিক আগ্রাসন বা হুমকি মোকাবিলায় দেশটিকে সক্ষম করে তুলবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...