৯ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি: সৌদিকে আধুনিক মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল এক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি সরকারের কাছে ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (প্যাক)-৩’ মিসাইল সেগমেন্ট এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন প্রদান করেছে। গত ৩০শে জানুয়ারি, শুক্রবার পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার। এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। এই পদক্ষেপের ফলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই আধুনিক মিসাইল ব্যবস্থা সৌদি আরবকে বর্তমান ও ভবিষ্যতের যেকোনো আকাশ সংকট বা ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় সক্ষম করবে। উন্নত সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (আইএএমডি) অংশ হিসেবে এই সরঞ্জাম সরবরাহ করা হবে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা বেষ্টনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
৯ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি: সৌদিকে আধুনিক মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল এক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি সরকারের কাছে ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (প্যাক)-৩’ মিসাইল সেগমেন্ট এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন প্রদান করেছে। গত ৩০শে জানুয়ারি, শুক্রবার পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার। এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। এই পদক্ষেপের ফলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই আধুনিক মিসাইল ব্যবস্থা সৌদি আরবকে বর্তমান ও ভবিষ্যতের যেকোনো আকাশ সংকট বা ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় সক্ষম করবে। উন্নত সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (আইএএমডি) অংশ হিসেবে এই সরঞ্জাম সরবরাহ করা হবে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা বেষ্টনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…