বিজ্ঞাপন

৯ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৩:১৪ পিএম
৯ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরবকে সামরিক সহায়তা বাড়াতে বিশাল অঙ্কের একটি প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৯ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তির আওতায় সৌদির কাছে আধুনিক ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩’ (প্যাক) মিসাইল সেগমেন্ট ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করবে ওয়াশিংটন। গত ৩০ জানুয়ারি পেন্টাগন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য বিক্রয় চুক্তির মাধ্যমে সৌদি আরব বর্তমান ও ভবিষ্যৎ সব ধরনের হুমকি মোকাবেলায় সক্ষম হবে। উন্নত সমন্বিত বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার (আইএএমডি) অংশ হিসেবে এই মিসাইল সরবরাহ করা হবে, যা রিয়াদের আকাশ প্রতিরক্ষা বলয়কে আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন

এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। মার্কিন পররাষ্ট্র দফতরের এই অনুমোদন সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক অংশীদারিত্ব আরও গভীর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...