সৌদির আকাশ প্রতিরক্ষা মজবুত করতে ৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে অত্যাধুনিক প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (প্যাক) মিসাইল সেগমেন্ট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওয়াশিংটনের পররাষ্ট্র দফতর এই বৃহৎ প্রতিরক্ষা চুক্তির পথ পরিষ্কার করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) সূত্রে জানা গেছে, এই সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার। সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আইএএমডি-র অংশ হিসেবে এই সরঞ্জাম সরবরাহ করা হবে। কর্তৃপক্ষ বলছে, এই আধুনিক মিসাইল ব্যবস্থা সৌদি আরবকে বর্তমান এবং ভবিষ্যতের যেকোনো বাহ্যিক হুমকি মোকাবিলায় সক্ষম করবে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা জালকে আরও শক্তিশালী করবে।

এই মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির দায়িত্বে থাকা প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। টেক্সাস অঙ্গরাজ্যভিত্তিক এই কোম্পানিটির মাধ্যমেই সৌদি আরবের কাছে এই উন্নত প্রযুক্তির মিসাইল সরবরাহ করা হবে, যা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদির আকাশ প্রতিরক্ষা মজবুত করতে ৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে অত্যাধুনিক প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (প্যাক) মিসাইল সেগমেন্ট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওয়াশিংটনের পররাষ্ট্র দফতর এই বৃহৎ প্রতিরক্ষা চুক্তির পথ পরিষ্কার করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) সূত্রে জানা গেছে, এই সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার। সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আইএএমডি-র অংশ হিসেবে এই সরঞ্জাম সরবরাহ করা হবে। কর্তৃপক্ষ বলছে, এই আধুনিক মিসাইল ব্যবস্থা সৌদি আরবকে বর্তমান এবং ভবিষ্যতের যেকোনো বাহ্যিক হুমকি মোকাবিলায় সক্ষম করবে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা জালকে আরও শক্তিশালী করবে।

এই মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির দায়িত্বে থাকা প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। টেক্সাস অঙ্গরাজ্যভিত্তিক এই কোম্পানিটির মাধ্যমেই সৌদি আরবের কাছে এই উন্নত প্রযুক্তির মিসাইল সরবরাহ করা হবে, যা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…