এপস্টেইনের গোপন ইমেইল: বিল গেটস ও ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বর্তমানে জেফ্রি এপস্টেইন মামলার সাথে সম্পর্কিত একাধিক গোপন ইমেইল খসড়া প্রকাশ করেছে। মানি লন্ডারিং এবং যৌন অপরাধে জড়িত এই ব্যক্তির লেখা এই ইমেইলগুলোতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং টেসলার প্রধান ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
২০১৩ সালের জুলাই মাসে লেখা একটি খসড়া ইমেইলে বিল গেটসকে সম্বোধন করে এপস্টেইন দাবি করেছিলেন যে, তিনি গেটসের হয়ে এমন কিছু কাজ করেছেন যা নৈতিকভাবে অনুচিত এবং আইনত দণ্ডনীয়। এতে বলা হয়, স্ত্রী মেলিন্ডা গেটসকে না জানিয়ে ওষুধ সংগ্রহ থেকে শুরু করে বিবাহিত নারীদের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা—এসবই করতেন তিনি। যদিও এই ইমেইলটি আদৌ পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিল গেটসের মুখপাত্র এই অভিযোগকে পুরোপুরি বানোয়াট এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।

এছাড়াও প্রকাশিত নথিতে এপস্টেইন এবং ইলন মাস্কের মধ্যে ইমেইল যোগাযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এই পদক্ষেপ এপস্টেইনের রহস্যজনক জগত এবং শক্তিশালী ব্যক্তিদের সাথে তার সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে কোনো যাচাই-বাছাই এখনো করা হয়নি বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
এপস্টেইনের গোপন ইমেইল: বিল গেটস ও ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বর্তমানে জেফ্রি এপস্টেইন মামলার সাথে সম্পর্কিত একাধিক গোপন ইমেইল খসড়া প্রকাশ করেছে। মানি লন্ডারিং এবং যৌন অপরাধে জড়িত এই ব্যক্তির লেখা এই ইমেইলগুলোতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং টেসলার প্রধান ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
২০১৩ সালের জুলাই মাসে লেখা একটি খসড়া ইমেইলে বিল গেটসকে সম্বোধন করে এপস্টেইন দাবি করেছিলেন যে, তিনি গেটসের হয়ে এমন কিছু কাজ করেছেন যা নৈতিকভাবে অনুচিত এবং আইনত দণ্ডনীয়। এতে বলা হয়, স্ত্রী মেলিন্ডা গেটসকে না জানিয়ে ওষুধ সংগ্রহ থেকে শুরু করে বিবাহিত নারীদের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা—এসবই করতেন তিনি। যদিও এই ইমেইলটি আদৌ পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিল গেটসের মুখপাত্র এই অভিযোগকে পুরোপুরি বানোয়াট এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।

এছাড়াও প্রকাশিত নথিতে এপস্টেইন এবং ইলন মাস্কের মধ্যে ইমেইল যোগাযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এই পদক্ষেপ এপস্টেইনের রহস্যজনক জগত এবং শক্তিশালী ব্যক্তিদের সাথে তার সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে কোনো যাচাই-বাছাই এখনো করা হয়নি বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…