বিজ্ঞাপন

এপস্টেইন নথিতে ফাঁস: রুশ তরুণীর সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর ডিনারের ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ২:০৪ পিএম
এপস্টেইন নথিতে ফাঁস: রুশ তরুণীর সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর ডিনারের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর ফের আলোচনার ঝড় বয়ে গেছে ব্রিটিশ রাজপরিবারে। সম্প্রতি প্রকাশিত এই নথিতে ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এই কুখ্যাত যৌন অপরাধীর ইমেইল যোগাযোগের বিবরণ ফাঁস হয়েছে, যা রাজপরিবারের জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এতে এক রুশ তরুণীর সঙ্গে ডিনারের আমন্ত্রণ নিয়ে তাদের মধ্যে আলাপচারিতার বিষয়টি উঠে এসেছে।

২০১০ সালের আগস্টে বিনিমিত ইমেইলগুলোতে দেখা যায়, এপস্টেইন ডিউক অব ইয়র্ক হিসেবে পরিচিত প্রিন্সকে জানান যে, লন্ডনে অবস্থানরত এক ‘বুদ্ধিমতী ও বিশ্বাসযোগ্য’ রুশ তরুণীর সঙ্গে তার নৈশভোজ উপভোগ করা উচিত। জবাবে প্রিন্স জানান, তিনি তখন জেনেভায় থাকলেও ফিরে এসে দেখা করতে আগ্রহী। একই সময় তিনি জানতে চান, ওই তরুণী কি কোনো বিশেষ বার্তা নিয়ে আসছেন। পরবর্তীতে সেপ্টেম্বরে এপস্টেইন লন্ডনে ‘ব্যক্তিগত সময়’ চাইলে প্রিন্স বাকিংহাম প্যালেসে গোপনীয়তার সাথে ডিনারের প্রস্তাব দেন। যদিও এই ইমেইল থেকে সরাসরি কোনো অবৈধ কাজের প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার মার্কিন বিচার বিভাগ প্রায় ৩০ লাখ পৃষ্ঠার বিশাল নথিপত্র প্রকাশ করেছে, যার মধ্যে দুই হাজারের বেশি ভিডিও এবং প্রায় এক লাখ ৮০ হাজার ছবি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি আইনের আওতায় এই নথি প্রকাশ করা হলেও বেশিরভাগ অংশই সেন্সর করা হয়েছে। এপস্টেইনের সাথে সম্পর্কের বিষয়ে বিবিসি নিউজের পক্ষ থেকে প্রিন্স অ্যান্ড্রুর মন্তব্য চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি; এর আগেও তিনি এই ধরনের সব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...