বিজ্ঞাপন

৩০ লাখ পৃষ্ঠার এপস্টেইন নথি প্রকাশ, আলোচনায় শীর্ষ ধনী ও মার্কিন মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১:১০ পিএম
৩০ লাখ পৃষ্ঠার এপস্টেইন নথি প্রকাশ, আলোচনায় শীর্ষ ধনী ও মার্কিন মন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যৌন কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত মার্কিন অর্থদাতা জেফরি এপস্টেইনের বিরুদ্ধে তদন্তকালীন সময়ে সংগৃহীত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার (৩০ জানুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এই বিশাল নথিপত্র প্রকাশের ফলে বিশ্বজুড়ে ক্ষমতাধর ব্যক্তিদের সাথে এপস্টেইনের গোপন যোগসাজশ নিয়ে নতুন করে আলোচনার ঝড় বয়ে গেছে।

প্রকাশিত নথি অনুযায়ী, টেসলার প্রধান ইলন মাস্কের সাথেও এপস্টেইনের যোগাযোগ ছিল। ২০১২ সালের একটি ইমেইলে এপস্টেইন মাস্ককে তার ব্যক্তিগত দ্বীপে আসার আমন্ত্রণ জানান এবং মাস্ক সেখানে ‘সবচেয়ে উন্মাদনাপূর্ণ পার্টি’ কবে হবে তা জানতে চান। এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ওই দ্বীপে সফরের পরিকল্পনা করেছিলেন বলে নথিতে প্রমাণ মিলেছে, যদিও তিনি আগে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রু ২০১০ সালে এপস্টেইনের বাসভবনে এক নৈশভোজে অংশ নেন এবং সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে এপস্টেইনের পক্ষ থেকে বিপুল অর্থ পাঠানোর তথ্যও এই নথিতে স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

বিচার বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ বছরের দীর্ঘ তদন্তের ভিত্তিতে এই নথিপত্র তৈরি করা হয়েছে, তবে শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর তথ্য এখনও গোপন রাখা হয়েছে। নির্যাতিতরা এই প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কারণ অনেক ক্ষেত্রে অভিযুক্ত প্রভাবশালীদের নাম আড়াল করা হলেও ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ পেয়েছে। নির্বাচনী প্রচারণায় ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েও ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে দীর্ঘসময় গড়িমসি করেছেন। তবে এই নথিতে ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে কোনো অপরাধমূলক সম্পর্কের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে মার্কিন বিচার বিভাগ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...