বিজ্ঞাপন

দ. আফ্রিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দূত বহিষ্কার দু’পক্ষের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ পিএম
দ. আফ্রিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দূত বহিষ্কার দু’পক্ষের

দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। কূটনৈতিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে প্রিটোরিয়া। এর জেরে তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের প্রতিনিধিকেই ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তা সেইডম্যান কূটনৈতিক রীতিনীতি ও ভিয়েনা কনভেনশন মেনে চলেননি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়া এবং জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের সফরের তথ্য গোপন রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের অবিশ্বাস তৈরি করেছে বলে অভিযোগ প্রিটোরিয়ার।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার এই ঘোষণার পরপরই ইসরায়েল তাদের ফিলিস্তিনে নিযুক্ত রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনেভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে দায়িত্ব পালনকারী এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...