বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় ইসরাইলি দূত ‘অবাঞ্ছিত’, পাল্টা ব্যবস্থা তেল আবিবের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ১২:৩৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় ইসরাইলি দূত ‘অবাঞ্ছিত’, পাল্টা ব্যবস্থা তেল আবিবের

কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে প্রিটোরিয়া। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলি দূতাবাসের কর্মকর্তা অ্যারিয়েল সেইডম্যানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের (ডিআইআরসিও) অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছেন সেইডম্যান। এছাড়া ইসরাইলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে প্রিটোরিয়াকে অবহিত না করা এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক নীতি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তের পরপরই পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে কর্মরত এই কূটনীতিককেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...